ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৫৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শরীফুলকে হাইকোর্টের দেয়া খালাসের রায় স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষে আনা আবেদনে আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম, ইনায়েতুর রহিম বুধবার এই আদেশ দেন। তবে তাকে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
মামলা সূত্র নথিতে বলা হয়, ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইনসহ আসামি মো. শরীফুলকে ২০১২ সালে চাপাইনবাবগঞ্জ থেকে আটক করে বিজিবি। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে মৃত্যুদন্ড দেন আদালত। পাঠানো হয় কনডেম সেলে। এরপর মৃত্যুদন্ড অনুমোদনের জন্য মামলার নথি ডেথরেফারেন্স আকারে পাঠানো হয় হাইকোর্টে। পাশাপাশি আপিল করেন শরীফুল।
হাইকোর্ট গত ১২ সেপ্টেম্বর ডেথ রেফারেন্স খারিজ করে রায় দেন। সেইসঙ্গে সাজা পরিবর্তন করে ১০ বছর কারাদন্ড দেয়া হয়। যেহেতু এরই মধ্যে আসামি ১০ বছরের বেশি সময় ধরে কারাগারে আছে তাই তাকে রায়ে খালাস দেয়া হয়েছে।  
ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, ২৫ গ্রামের বেশি হেরোইন হলে আইনে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ডের বিধান আছে। এর বিকল্প সাজার বিধান নেই। এখানে ৩ কেজি ৭০০ গ্রাম হেরোইন। তাই ১০ বছরের সাজা আইন সঙ্গত নয়। রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায় স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat