ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৬০১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ‘খোলামেলা’ পোশাকের কারণে মাঝেমধ্যেই চর্চায় থাকেন। সম্প্রতি গনেশ পূজায় বোল্ড পোশাকে হাজির হয়েছিলেন। আর তাতে  তাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ভারতের শীর্ষ ধনী গোষ্ঠী আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে খোলামেলা পোশাক পরেছিলেন বলিউডের এই হট ডিভা। যে কারণে সমালোচনার মুখেও পড়েন দিশা।
এসময় অভিনেত্রী গণেশ পুজোয় কমলা রঙের শাড়ি পরে এসেছিলেন। তবে শাড়ির সঙ্গে তার ব্যাকলেস ব্লাউজ নিয়েই শুরু হয় বিতর্ক। দিশার ডিপ নেকলাইন ব্লাউজ নিয়ে সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। দিশার এই পোশাক অনেকেই ভালো দৃষ্টিতে নিতে পারেননি।
পুজার মত এমন শুভ অনুষ্ঠানে দিশার এই পোশাক অনেকে ‘অনুপযুক্ত’ বলে কটাক্ষ করেছেন। একজন নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘দিশার কি কোনও সমস্যা আছে? সে কী ভেবে এই পোশাকটা পরেছে? আমরা ভারতীয়।’ একজন বলেছেন, ‘দিশার ড্রেসিং সেন্স একেবারেই নেই’। তৃতীয় একজনের মন্তব্য, ‘কোনও শুভ অনুষ্ঠান/ঐতিহ্যমূলক অনুষ্ঠানেও রক্ষণশীলভাবে পোশাক পরতে হয়, দিশা কি জানেন নাদিশা ছাড়াও গনেশ পূজার অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভাট, সালমান খান, শাহরুখ খান, রাজ ঠাকরে, জাহ্নবী কাপুর, অনিল কাপুর, কিয়ারা আদবানি, সিদ্ধার্থ মালহোত্রা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহিদ কাপুর এবং আরও অনেক তারকা। শাহরুখ খান তার স্ত্রী গৌরী খান এবং ছেলেমেয়ে সুহানা এবং আব্রামকে নিয়ে পার্টিতে যোগ দিয়েছিলেন। বড় ছেলে আরিয়ান খান তার আসন্ন ওয়েব সিরিজের শ্যুটিং নিয়ে ব্যস্ত, তাকে অনুষ্ঠানে এ দিন যোগ দিতে দেখা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat