ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ১০১৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী সচিব) মো. মাসুদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মো: মাসুদুর রহমান তার সহকর্মীদেরকে নামজারি মামলায় অবৈধ অর্থ লেনদেন সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছিলেন মর্মে অভিযোগের প্রেক্ষিতে তদন্তের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়েছে।
তদন্তে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
বরিশালের বিভাগীয় কমিশনার এ বিষয়ে মাসুদুর রহমানের এই আচরণকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা মোতাবেক অসদাচরণ হিসেবে গণ্য করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তাব করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযুক্ত  কর্মকর্তা মাসুদুর রহমানকে তার দায়িত্ব থেকে বিরত রাখা আবশ্যক। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat