ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সেলর ডেরেক শোলেট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করেছেন।
ডেরেক শোলেট তার এক্স (টুইটার) হ্যান্ডেলে একটি টুইট বার্তায় সোমবার অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি প্রকাশ করেছেন।
শোলেট বৈঠকের পরে টুইট বার্তায় বলেন, ‘আমরা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্বের ব্যাপারে আমাদের সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’ 
পরে নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে ডা. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে।
তিনি আরো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।’
একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারে- উল্লেখ করে মোমেন বলেন, ‘আমরা তাদের অনেকগুলো পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শ বাস্তবসম্মত হয়-তবে আমরা অবশ্যই তা গ্রহণ করব।’
শোলেট চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকগুলোতে শোলেট রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশে মানবাধিকার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন প্রশমন, একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে সহযোগিতার ওপর জোর দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat