ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯০১৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশী  ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ এনেছে  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সি(আইসিসি)। ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ চলাকালীন দুর্নীতি বিরোধী নিয়মের  বিভিন্ন ধারা ভঙ্গের কারণে বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন ছাড়াও আরও সাতজন খেলোয়াড়-কর্মকর্তা এবং দলের মালিকদের অভিযুক্ত করা হয়েছে।
এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে  আনা এ বিষয়টি আজ নিশ্চিত করেছে আইসিসি।
ছয়টি দল নিয়ে ২০২১ সালের ১৯ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। 
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘দুর্নীতি বিরোধী বিধি বিভিন্ন ধারা লঙ্ঘনের জন্য ইসিবির পক্ষ থেকে টি-টেন লিগে অংশ নেয়া আটজন খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করেছে আইসিসি।’
নাসিরের বিরুদ্ধে আনা অভিযোগের একটি হচ্ছে, ৭৫০ মার্কিন ডলারের বেশি অর্থ মূল্যের উপহারের রসিদ সম্পর্কে দুর্নীতি দমন কর্মকর্তা (ডিএসিও)-কে বিস্তারিত জানাতে ব্যর্থ হয়েছেন।
এছাড়াও দুর্নীতির প্রস্তাব বিস্তারিত তথ্য দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাননি বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে এবং ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির।
কোন ধরনের কারণ ছাড়াই দুর্নীতির তদন্তে সহায়তা করতে অস্বীকৃতি বা প্রত্যাখান করার অভিযোগও আনা হয়েছে নাসিরের বিরুদ্ধে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২১ সালে আবুধাবি টি-টেন  লিগের সাথে সম্পর্কিত অভিযোগ এবং সেই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচে  দুর্নীতি করার চেষ্টা হয়েছিলো।
অভিযুক্ত অন্যরা হলেন: কৃষাণ কুমার (একটি দলের সহ-সত্বাধিকারী), পরাগ সাঙ্গভি (একটি দলের সহ-সত্বাধিকারী), আশার জাইদি (ব্যাটিং কোচ), রিজওয়ান জাভেদ (স্থানীয়  খেলোয়াড়), সালিয়া সামান (স্থানীয়  খেলোয়াড়), সানি ধিলন (সহকারী কোচ), শাদাব আহমেদ (টিম ম্যানেজার)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat