ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৫৮৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানে মাশা আমিনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানকালে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের সাথে যুক্ত বাসিজ আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সরকারি সংবাদ মাধ্যম রবিবার এ খবর জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশের নুরাবাদ শহরে শনিবার সন্ধ্যায় বাসিজ আধাসামরিক বাহিনী লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারী গুলি চালায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।
বার্তা সংস্থাটি হামলাকারীর পরিচয় কিংবা হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে হামলাকারীদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে সূত্র জানিয়েছে।
এদিকে মাশা আমিনীর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে শনিবার কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপের লোকজনকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, সঠিকভাবে হিজাব না পরার কারনে মাশা আমিনীকে দেশটির নৈতিক পুলিশ গ্রেফতার করে এবং ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর পুলিশী হেফাজতেই তার মৃুত্যু হয়।
এ মৃত্যুকে কেন্দ্র করে ইরানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা কয়েকমাস স্থায়ী হয়। এ সময়ে নিরাপত্তা সদস্যসহ কয়েকশ লোক প্রাণ হারায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat