ব্রেকিং নিউজ :
সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ : খলিল জামায়াত কোনো ফেরেশতাদের সংগঠন নয়,দলের নেতাকর্মীরাও মানুষ তাই ভুল বা অন্যায় হতে পারে : ডা. শফিকুর রহমান
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৭
  • ৯২৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,  জনপ্রতিনিধিরা সমাজের আদর্শ হিসেবে বিবেচিত হলে দেশের ইতিবাচক পরিবর্তন আসবেই।
তিনি বলেন, জনপ্রতিনিধিরা যতটা মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ পায় তা অন্য কোন পেশার মানুষের পক্ষে সম্ভব হয় না। নির্বাচনের জন্য হোক অথবা মানুষের সেবা করার জন্য হোক, সমাজে জনপ্রতিনিধিদেরকে মানুষের সাথে মিশে থাকতে হয়। মানুষের অভাব অনটন থেকে শুরু করে দুঃখ-দুর্দশা এবং বিভিন্ন মতবিরোধে বিচার সালিশ করতে হয় জনপ্রতিনিধিদেরকেই। 
মন্ত্রী আরো বলেন, তাই জনপ্রতিনিধিরা যখন সমাজের সবার কাছে গ্রহণযোগ্যতা পায়, মানুষ তাদের সকল সমস্যা নির্দ্বিধায় জনপ্রতিনিধিদেরকে বলতে পারে তখন সমাজে ইতিবাচক পরিবর্তন অবশ্যম্ভাবী।
তাজুল ইসলাম  আজ রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরগণের জন্য আয়োজিত "সিটি কর্পোরেশন সম্পর্কিত প্রশিক্ষণ" কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর। 
তাজুল ইসলাম বলেন, বিশ্বায়নের এই যুগে মানুষ একা বেঁচে থাকতে পারে না। সকলকে সঙ্গে নিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। যে কোন সমস্যা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হয়।
তিনি বলেন,   সম্মিলিত সচেতনতার অভাবে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর হচ্ছে না। পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সকলে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করবে তখনই ডেঙ্গুর মতো রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করা সম্ভব। 
 তিনি বলেন, নিজ এলাকা এবং দেশের উন্নয়নে সকলকে সামগ্রিকভাবে অংশগ্রহণ এবং সচেতন হতে হবে। জনগণকে সচেতন করে তোলা এবং সে ক্ষেত্রে কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat