ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬০৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। 
আজ সোমবার বিকালে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছা মুজিব, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
এসময় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং শেখ রেহানার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু , সাফল্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। 
পরে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে, সোমবার দুপুরের সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট জেলা ও মহানগর যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছালে  স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
এরপর যুবলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন।
এসময় সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার-সহ জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat