ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৫৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়া বলেছে, তারা  সোমবার বেলগোরোড অঞ্চলে সীমান্তের কাছে দু’টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তবে হতাহতের তাৎক্ষণিক কোন খবর পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২০ মিনিটে দ’ুটি মনুষ্যবিহীন ড্রোন ভূপাতিত করা হয়।
মন্ত্রণালয় টেলিগ্রামে পোস্ট বলেছে, ‘ডিউটিতে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-এর দু’টি ইউএভি ড্রোনকে বেলগোরোড অঞ্চলে ধ্বংস করেছে। বেলগোরোডের আঞ্চলিক গভর্ণর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, বেলগোরোড শহরের উত্তর ও পশ্চিমে অবস্থিত ইয়াকোলেভস্কি জেলায় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তিনি টেলিগ্রামে লিখেছেন ‘কোনও হতাহতের ঘটনা ঘটেনি। একটি ড্রোনের টুকরো একটি  বেসরকারী আবাসিক ভবনের কাছে রাস্তার উপর পড়েছিল। সমস্ত জরুরি পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।’
জুনের শুরুতে ইউক্রেন তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া সাম্প্রতিক মাসগুলোতে ড্রোন হামলার হামলা মোকাবেলা করেছে। এসব ড্রোন বিক্ষিপ্তভাবে বিশেষত মস্কোর বেশ কয়েকটি ভবনকে ক্ষতিগ্রস্ত করেছে।
বৃহস্পতিবার রাতের বেলায় দক্ষিণ-পশ্চিম রাশিয়া ইউক্রেন সংঘাতে মস্কোর সামরিক বাহিনীর প্রধান অপারেশনাল হাব রোস্তভ-অন-ডনের উপরে দ’ুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat