ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৭০৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পেনে রোববার একটি কমিউটার ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। সেখানে অনুমোদিত এলাকার বাইরে তারা ট্রেন লাইন অতিক্রম করার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, এই লাইনে এক ধরনের ধারাবাহিক ঘটনার ক্ষেত্রে এটি হচ্ছে সর্বশেষ দুর্ঘটনা। কাতালোনিয়ার আঞ্চলিক কর্মকর্তারা এই দুর্ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের অনুদান না দেওয়াকে দায়ী করেছে।
কাতালোনিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের জরুরি পরিষেবা আগে টুইটার হিসেবে পরিচিত এক্স’কে দেওয়া বার্তায় লিখেছে, বার্সেলোনার প্রায় ২০ কিলোমিটার উত্তরে মন্টমেলোতে সাতজনের একটি গ্রুপ রেললাইন পার হওয়ার চেষ্টা করার সময় এই দুর্ঘটনা ঘটে। 
আঞ্চলিক বেসামরিক সুরক্ষা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দমকল বাহিনীর কর্মীরা ট্রেনটির কাছাকাছি সম্ভাব্য অন্যান্য ক্ষতিগ্রস্তদের সন্ধান করে। তবে তারা অন্য কাউকে খুঁজে পায়নি।’
স্প্যানিশ গণমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, গ্রুপটি টেকনো কমিউজিক ফেস্টিভ্যাল থেকে যাচ্ছিল। অনুষ্ঠানটি কাতালোনিয়ায় ছুটির প্রাক্কালে মন্টমেলো রেস ট্র্যাকে অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে আরো বলা হয়, স্পেনের রাষ্ট্রীয় রেল অবকাঠামো অপারেটর আদিফ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন রেলওয়ে অপারেটর রেনফের মতে, গ্রুপটি একটি অননুমোদিত পয়েন্টে রেল লাইন অতিক্রম করছিল। পয়েন্টটি এতোই বাঁকা ছিল যে সামনে কোনকিছু দেখা খুব কঠিন ছিল।
এই ঘটনার পরপরই জরুরি পরিষেবা ঘটনাস্থলে নয়টি অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার পাঠায়।
কমিউটার ট্রেনে থাকা ১৭০ জনের কোন চিকিৎসার প্রয়োজন হয়নি।
এদিকে প্রাণঘাতী এই দুর্ঘটনার পর লাইনের একাংশে ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat