ব্রেকিং নিউজ :
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সোমবার থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার উল্টো রথ টানার মধ্য দিয়ে সম্পন্ন হলো রথযাত্রা উৎসব থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা ‘এসডিজি ভিলেজ’ হতে যাচ্ছে দেশের তিনটি গ্রাম জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম ইসরাইলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পরমাণু চুক্তি কার্যকর হবে : ট্রাম্প শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় বুক বাঁধছেন ভেনেজুয়েলাবাসী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৫৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) সংক্রান্ত পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন ২ দিনের সফরে কাল ঢাকায় আসছেন।
স্যার ফিলিপের মূল ফোকাস হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে কৌশলগত সংলাপ আয়োজন একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত করে।
সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু স্থান পাবে।
এ সংলাপ অনুষ্ঠান দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা জোরদার, কপ-২৮ সংক্রান্ত সহযোগিতা এবং জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাবের জন্য অভিযোজন ও সহিনশীলতা সংক্রান্ত যৌথ কাজ এবং যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরার সুযোগ দিবে।
ব্রিটিশ হাইকমিশন জানায়, ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতা এবং তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat