ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৭
  • ৭১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের বৈচিত্র্য এবং এর অসাধারণ সাফল্য এটাই প্রমাণ করে দেশটি জি২০ প্রেসিডেন্ট হওয়ার জন্য সঠিক সময়ের উপযুক্ত দেশ। এমনকি ভারত এখন বিশ্ব নেতৃত্বে সাফল্যের ছাপ রাখছে বলে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে বলা হয়, ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে জি২০ শীর্ষ সম্মেলন। তার কয়েকদিন আগে পিটিআই-এর সঙ্গে একটি সাক্ষাত্কারে ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী সুনাক বলেছেন, যুক্তরাজ্য এবং ভারতের মধ্যে সম্পর্ক দুই দেশের ভবিষ্যত নির্ধারণ করবে। এমনকি এই সম্পর্ক বর্তমানকে সংজ্ঞায়িত করার চেয়েও বেশি।
সুনাক বলেন, ‘এই দেশের স্কেল, বৈচিত্র্য এবং অসাধারণ সাফল্যের মানে হল জি২০ প্রেসিডেন্সির জন্য সঠিক সময়ে ভারতই উপযুক্ত দেশ। আমি প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাই এবং ভারতকে এমন বৈশ্বিক নেতৃত্বে দেখে খুব ভালো লাগছে।’ পিটিআই-এর প্রশ্নের প্রধানমন্ত্রীর উত্তর ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কাটাতে জি২০-এর প্রেসিডেন্সির মাধ্যমে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কথাও উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, যদি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি সার্বভৌম প্রতিবেশীকে আক্রমণ এবং এর জন্য কোনো দায় না থাকে, তবে এটি সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। দুটি প্রধান বিশ্ব গণতন্ত্র হিসেবে আমাদের জনগণই আমাদের মূল শক্তি। সে কারণেই ইউক্রেনকে সমর্থন করতে এবং এই অবৈধ, অপ্রীতিকর রুশ আক্রমণকে ঠেকাতে মনোনিবেশ করছে যুক্তরাজ্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat