ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৫
  • ৭৮৯০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন (জন্মাষ্টমী)। এ উপলক্ষে মূল শোভাযাত্রা শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে। 
শোভাযাত্রা চলাকালে যানজট পরিহারের লক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে বাহাদুর শাহ্ পার্কে যাওয়ার রাস্তাগুলোতে চলাচলরত গাড়ি চালক এবং ব্যবহারকারীদের আগামীকাল বুধবার বিকাল ৩ হতে ৫ টা পর্যন্ত এসব রুট পরিহার করে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করা হলো।
আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়।
শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে শুরু হয়ে পলাশী বাজার-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-দোয়েল চত্ত্বর-হাইকোর্ট-বঙ্গবাজার-নগর ভবন-গোলাপশাহ্ মাজার-গুলিস্তান মোড়-নবাবপুর রোড-রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ্ পার্কে গিয়ে শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 
এছাড়াও শোভাযাত্রার নিñিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি’র পক্ষ থেকে কতিপয় নির্দেশনা দেয়া হয়েছে। এসব নিরাপত্তা নির্দেশনাবলী সকলকে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।
শোভাযাত্রা চলাকালীন  এসব রুটে কোন ধরণের যানবাহন পার্কিং না করতে, রুট এলাকার আশপাশের সকল দোকান-পাট বন্ধ রাখতে এবং উচ্চস্বরে পিএ অথবা সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য অনুরোধ করা হলো।
এছাড়া শোভাযাত্রার শুরু থেকে যোগদান করতে হবে, কোনক্রমেই শোভাযাত্রার মাঝপথ দিয়ে কোন ব্যক্তি এতে অংশগ্রহণ করতে পারবেন না।
নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, পোটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট  ইত্যাদি সাথে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
শোভাযাত্রা চলাকালীন রুটে কোন ধরণের ফলমূল ছোড়া এবং  রাস্তায় অহেতুক দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করতে এবং শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরামর্শ মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
ব্যারিকেড, পিকেট ও আর্চওয়ে ব্যবস্থাপনায় নিয়োজিত পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে অনুরোধ করা হয়।
শোভাযাত্রার সময় নাগরিকদের পুলিশের নির্দেশিত বিকল্প সড়কে যানবাহন চালানোর  অনুরোধ করা হলো। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসী, যানবাহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা কামনা  করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat