ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অভিনেত্রী মধুমিতা সরকার। যখন যেখানে যায় সেখান থেকে ছবি ভিডিও শেয়ার করে ভক্তদের জানিয়ে দেন তিনি কোথায় আছেন, কী করছেন। তেমনি গতকাল রোববারও ভারতের অরুণাচল প্রদেশ থেকে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী।
ভিডিওতে দেখা যায়, কখনও তিনি রঙ করছেন কোনো কাঠের ফ্রেম, আবার কখনো অন্য কোনো বস্তু। আবার রয়েছে অরুণাচলের পাহাড়ের পাদদেশে ঘুরে বেড়ানোর ফুটেজ।
এই ভিডিও পোস্ট করার পরেই মন্তব্যের ঘড়ে হুমড়ি খেয়ে পরেছে তার অনুরাগীরা। ক্যাপশনে তিনি লিখেছেন, শুটিং সেট রঙ করা, মন্দিরে যাওয়া, প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা সব ছিল আমার অরুণাচল ভ্রমণে। এমনকি শুটিংও। ওরপর একটি হাসির ইমোজি দেন অভিনেত্রী।
সিনেমার শুটিংয়ের জন্য গিয়েও প্রকৃতিকে উপভোগ করছেন প্রকৃতিপ্রেমী অভিনেত্রী। এর আগেও পাহাড়ে, সমুদ্রে গিয়ে সেখানকার ছবি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন তিনি।
কলকাতার সিরিয়ালে অভিনয় করে বেশ জনপ্রিয় পাওয়া এই অভিনেত্রী এখন অভিনয় করছে বড় পর্দাতেও। অরুণাচলে 'কে প্রথম কাছে এসেছি' সিনেমার শুটিংয়ের জন্য আসা মধুমিতার। শুটিংয়ের ফাকেই ঘুরে বেড়াচ্ছিলেন মধুমিতা। এই সিনেমায় মধুমিতা ছাড়াও আরও অভিনয় করছেন বিক্রম চট্টোপাধ্যায়, দর্শনা বণিক প্রমুখ।
বাংলার পর এবার হিন্দি সিনেমাতে অভিষেক হতে চলেছে মধুমিতার। এই সিনেমার শুটিং শেষেই শুরু হবে হিন্দি সিনেমার শুটিং। সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতা অভিনীত সিনেমা 'চিনি ২'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat