ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৫৭০২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ওয়ানডে ফর্মেটে  এশিয়া কাপ ক্রিকেটে আজ  নিজেদের সর্বোচ্চ দলীয়  রানের ইনিংস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ১৬তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান করেছে বাংলাদেশ। যা  এশিয়া কাপে  টাইগারদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান।
 এশিয়া কাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ দলীয় রান ছিলো ৫০ ওভারে ৩ উইকেটে ৩২৬। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে এনামুল হকের সেঞ্চুরিতে ঐ স্কোর করেছিলো টাইগাররা। এনামুল ১০০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত  ম্যাচটি ৩ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।
এবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে এশিয়া কাপে সর্বোচ্চ রান পায় বাংলাদেশ। মিরাজ ১১২ ও শান্ত ১০৪ রান করেন।
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড পাকিস্তানের। ২০১০ সালে ডাম্বুলায় বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৫ রান করেছিলো পাকরা। ম্যাচটি ১৩৯ রানে জিতেছিলো পাকিস্তান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat