ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৮০৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ধূমপান ও মাদক থেকে নতুন প্রজন্মকে দূরে রাখতে হবে।
প্রতিমন্ত্রী আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ড্রপ) আয়োজিত 'প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের পূর্বেই তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে খসড়া তামাক নিয়ন্ত্রণ সংশোধন আইন দ্রুত পাশের দাবিতে নীতিনির্ধারকদের কাছে প্রত্যাশা' শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড্রপ এর নির্বাহী উপদেষ্টা মো. আজহার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খান।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে তামাকের ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ধূমপানজনিত অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান ত্যাগ করতে হবে।
তিনি বলেন, ধূমপান দিয়ে মাদকাসক্তির শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারকে এ বিষয়ে সচেতন হতে হবে। মাদকমুক্ত একটি দেশ গঠনে সবাইকে সজাগ থাকতে হবে। 
সেমিনারে মূল নিবন্ধ উপস্থাপন করেন ড্রপ এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat