ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৬৭৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু এবং নতুন করে ১২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঝর্ণা রাণী নামে ৪৩ বছরের এ মহিলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মৃত্যুবরণ করেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ জানিয়েছে, ডেঙ্গুর এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত সাতকানিয়া থানা এলাকার ৪৩ বছর বয়সী ঝর্ণা রাণীকে ২৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু ঘটে। তিনি এনএস-১ ভ্যারিয়েন্টে আক্রান্ত ছিলেন এবং এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে তার মৃত্যু ঘটে। চট্টগ্রামে ছয় দিন পর ডেঙ্গুতে এক রোগীর মৃত্যু হলো। সর্বশেষ মৃত্যু হয়েছিল ২৬ আগস্ট আবদুল মালেক নামে এক ব্যক্তির। এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ২১ জন শিশুর মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ পুরুষ ও ১৯ মহিলা রোগীর মৃত্যু হয়েছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১২৯ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৫২ জন। সরকারি হাসপাতালের ৭৭ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, জেনারেল হাসপাতালে ৯, বিআইটিআইডি’তে ১৫, সম্মিলিত সামরিক হাসপাতাল, চট্টগ্রামে ৪ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৫ জনে। এদের ৩ হাজার ৫৯৫ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ৫৪০ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮০৬ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat