ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৮২২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত সাত দিনে কোনো রোগীর মৃত্যু হয়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১৪৫ রোগী। সরকারি হাসপাতালের ৮৮ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৯, জেনারেল হাসপাতালে ৭, ফৌজদারহাট বিআইটিআইডি’তে ৪৯, ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ২, বিভাগীয় পুলিশ হাসপাতালে ১ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন এবং বেসরকারি হাসপাতালে ৫৭ জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬ জনে। এদের ৩ হাজার ৫১৮ জন সরকারি হাসপাতালে এবং ২ হাজার ৪৮৮ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩২৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৭৯ জন। 
উল্লেখ্য, চলতি বছরের ৮ মাস ২ দিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। গত বছরের ১২ মাসে হাসপাতালে ভর্তি মোট রোগী ছিলেন ৫ হাজার ৪৪৫ জন। ২০২১ সালে এ সংখ্যা ২৭১ ও ২০২০ সালে মাত্র ১৭ জন। গত বছরের আগস্ট মাসে মাত্র ১১৪ রোগী হাসপাতালে ভর্তি হলেও এ বছরে ৩ হাজার ১১ জনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat