ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৭৮৯১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সফরকালে তাকে ঘিরে যেসব গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেটাকে নোংরামি হিসেবে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব। এছাড়া বিরোধী দলের নেতাদের বিদেশে যাওয়া-আসার সময় ইমিগ্রেশনে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এসময় বিএনপির একাধিক শীর্ষ নেতার বিদেশে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা ধরনের গুঞ্জন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি।
এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ফখরুল বলেন, ‘সামাজিক মাধ্যমে আমাকে নিয়ে যা করা হয়েছে তা নোংরা জিনিস। এগুলো রুচির বাইরে। সরকার এমন একটা জগৎ তৈরি করেছে যেখানে নোংরামি ছাড়া কিছু নেই। দুঃখজনক ব্যাপার হলো, আমাদের মতো রাজনীতিবিদদের জড়িয়েও এসব নোংরা কথাবার্তা ছড়ানো হচ্ছে। এগুলোর উত্তর দেওয়াও লজ্জাজনক।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দলের নেতাদের বিদেশে যাওয়া ও আসার সময় ইমিগ্রেশন হয়রানি করে। এখন এসব আমাদের জীবনের অংশ হয়ে গেছে।’
গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান। কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল।
প্রসঙ্গত, ফখরুল সিঙ্গাপুরে থাকাকালেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান নিয়েছেন চিকিৎসার খরচ বাবদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে একটি চেকও ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ফখরুল এক বিবৃতিতে সেটাকে মিথ্যা, গুজব ও নোংরামি হিসেবে আখ্যায়িত করেন। ফখরুল সিঙ্গাপুর থেকে আর ফিরবেন না এমন গুজবও ছড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat