ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৬০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নে প্রত্নতত্ত্ব নিদর্শন জামে মসজিদটি মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত। প্রায় তিনশ বছর আগে নির্মিত এই মসজিদটি উপজেলার সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়িতে অবস্থিত। মসজিদটি বর্তমানে ভগ্নদশায় পতিত হয়েছে। ইতিমধ্যেই মসজিদটিতে ফাটল ধরেছে ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ছে।
প্রতœতত্ত্ব অধিদপ্তর সূত্রে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মসজিদটি মোগল সাম্রাজ্যের শেষভাগে বৃটিশ শাসনামলের আগে নির্মাণ করেন জমিদার আসকর আলী ভূঁইয়া।
সিঙ্গাচোঁ ভূঁইয়া বাড়ি মসজিদটি আয়তাকার ভূমি নকশায় নির্মিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ। মুঘল নির্মাণ শৈলীতে নির্মিত মসজিদটি বেশ কারুকার্য খচিত ফুল, লতা-পাতা ও জ্যামিতিক নকশার অলংকরণ রয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর  জানান, মসজিদটি আনুমানিক ৩৫০-৪০০ বছর আগে নির্মাণ করা হয়েছে। সে হিসেবে মসজিদটির নির্মাণকাল আনুমানিক খ্রিস্টীয় ১৭-১৮শ’ শতক হতে পারে। এতো পুরোনো এই মসজিদটি ইতিমধ্যেই কুমিল্লার প্রতœতত্ত্ব অধিদপ্তরের তালিকায় অর্ন্তরভূক্ত করা হয়েছে এবং মসজিদের সামনে জনসাধারণের জ্ঞাতার্থে সাইনবোর্ড লাগানো হয়েছে।
এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. আতাউর রহমান  বলেন, মসজিদটি মধ্যযুগের স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন। মসজিদকে খুব শিগগিরই সংস্কার করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat