ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৮১২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে গুয়াতেমালা বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই বছর এই পর্যন্ত ডেঙ্গুতে ২২ জন মারা গেছে এবং হাজার হাজার আক্রান্ত  হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো কোমা এই ব্যবস্থা ঘোষণা করেছেন যা তিন মাসের জন্য কার্যকর থাকবে এবং এই রোগ বহনকারী মশা নির্মূল করার জন্য ব্যাপক পদক্ষেপ নেবে।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী, এই বছর এই পর্যন্ত ১২,২০০ জনের বেশী লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি এবং ২২ জন মারা যায়।
নাগরিক সুরক্ষা কর্মকর্তা ওয়াল্টার মনরয় বলেছেন, বর্ষাকাল আসার সাথে সাথে মশার বংশবৃদ্ধির জন্য আরও বেশি পানি জমে থাকবে।
তিনি জরুরি অবস্থা সম্পর্কে বলেন, ‘এই জরুরি পদক্ষেপের গুরুত্ব এবং এই আন্তঃসংস্থা সমন্বয় হল বর্তমান আক্রান্তের সংখ্যা বাড়তে না দেওয়া।’
গুয়াতেমালায় ২০১৯ সালে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হওয়ার রেকর্ড করেছে, যার সংখ্যা ৫০,০০০ এরও বেশি।
ডেঙ্গু হল গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে স্থানীয় একটি রোগ যা উচ্চ জ্বর, মাথাব্যথা, বমি বমি ভাব, পেশী ব্যথা এবং সবচেয়ে গুরুতর ক্ষেত্রে রক্তপাত ঘটায় যা মৃত্যুর কারণ হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিলে বলেছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু এবং মশাবাহিত ভাইরাসজনিত অন্যান্য রোগ দ্রুত এবং আরও ছড়িয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat