ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৬৯৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার  সকাল ৯টায় বগুড়ার সারিয়াকান্দিতে  যমুনার পানি বিপদসীমার ৮  সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল । বুধবার বিকেল ৬ টায় যমুনার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রাহিত হচ্ছিল। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় হাসনাপাড়া স্পার হুমকির মুখে পড়েছে। শক্তিশালী স্পারের স্যাংক দেবে যাওয়ায় ঐ এলাকার মানুষ আতংকিত হয়ে বুধবার বিনিদ্র রাত কটিয়েছে। স্পার ভেঙ্গে গেলে  পাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙে  বিস্তীর্ণএলাকা প্লাবিত হয়ে পড়বে।গৃহ হারা হয়ে পড়বে হাজার হাজার মানুষ।
পাউবো বগুড়ার উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ন কবির জানান হাসনা পাড়া স্পারে ভাঙন দেখে দিয়েছে। স্পারের  তলদেশ ক্ষতি গ্রস্ত হয়েছে। ৬৫ ফুট মাটির স্য্যংক দেবে গেছে।পানি উন্নয়ন বোর্ডের  কর্মকর্তারা ,জেলা প্রশাসক ও পুলিশ সুপার সারা রাত জেগে হাসনাপাড়া স্পার রক্ষায় কাজ করেছে । স্পারের দেবে যাওয়া অংশ মেরামত চলমান আছে এমনটি জানান পাউবো‘র এ  কর্মকর্তা। এ দিকে হাসনাপাড়ার স্পারের  পাশে বন্যা নিয়ন্ত্রন বাঁধের অপর পাড়ের  মানুষ আতংকিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার  সকালে আবারও বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম ও জেলা পুুুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী স্পার পরিদর্শন করেছেন।
 অপর দিকে  উজানের ঢলে সারিয়াকান্দির  চরাঞ্চলের ৪ টি ইউনিয়ন বোহাইল, কাজলা, কর্নিবাড়ি  ও চালুয়াবাড়ি নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে ।   অপরদিকে যমুনার ভাঙনে কামালপুর অংশে মেরামত কাজ চলমান  রয়েছে বলে জানান পাউবো কর্মকর্তারা।
সারিয়াকান্দি উপজেলা কৃষি  কর্মকর্তা জানান যমুনার পানি বৃদ্ধি পওয়ার ফলে  ১৫ হেক্টর আমন(স্থানীয় জাতের  গাইঞ্জা ধান),   ২ হেক্টর বীজতলা ও ১ হেক্টর সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। যমুনায় পানি আরো বাড়তে পারে বলে জানান পাউবো কর্মকর্তা। পাউবো কর্মকর্তা ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat