ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৮৭৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, নির্বাচনকে সামনে রেখে সিঙ্গাপুরে বসে বিএনপি নেতারা যে সন্ত্রাসের নীল নকশা আঁকছেন তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
আজ বুধবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নাই, নির্বাচনে কে আসবে, কে আসবে না দেখার বিষয় নয়, যথা সময় নির্বাচন হবে এবং তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই।
কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাহা, সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat