ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৮৯৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাজারে সিন্ডিকেট আছে-এ ধরনের কথা বলেননি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে, বাজারে পণ্যের ঘাটতি হলে-অনেকে দাম বাড়ানোর চেষ্টা করেন বলে তিনি জানান।
বুধবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেটদের সাথে এক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
‘বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন সিন্ডিকেট ভাঙ্গা সম্ভব নয়’ এভাবে উল্লেখ করে গতকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক এব্যাপারে সরকার প্রধানের মতামত জানতে চান। এ বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে টিপু মুনশি বলেন,‘সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙ্গবো- এ ধরনের কথা তো আমি বলেনি। আমি বলেছি যে, বাজারে যখন ক্রাইসিস তৈরি হয়, তখন হঠাৎ করে জেল-জুলুম দিলে- মানুষের দুর্ভোগ বাড়বে। আমি এটাই বলেছিলাম। আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’ 
তিনি বলেন, দেশে যখনই জিনিসপত্রের দাম বাড়ে তখন তা নিয়ন্ত্রণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভোক্তা এবং ব্যবসায়ী উভয়ের স্বার্থ সংরক্ষণ হবে এটাই আমরা চাই। এ লক্ষ্যে আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিয়ে বাজার মনিটরিং করে থাকি। অভিযান পরিচালনার মাধ্যমে অনেককে জেল জরিমানা করা হচ্ছে। কখনো কখনো আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়। আমি এ কথাটা বলেছি বলে তিনি উল্লেখ করেন।
শ্রীলংকা মূল্যস্ফীতি নিযন্ত্রণে সফল হচ্ছে-আমরা সেই তুলনায় পিছিয়ে আছি-এ বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘শ্রীলংকা আর আমাদের অবস্থাটা ভিন্ন। শ্রীলংকার বড় যে আয় সেটা হলো পর্যটন খাত। সেটা তারা পুনরুদ্ধার করেছে বলে তারা উন্নতি করছে। পাশাপাশি ছোট দেশ, সেজন্য তারা উতরে গেছে। আমাদের তো বড় একটা দেশ। আমাদের প্রতিনিয়ত চেষ্টা চলছে।’
এদিকে, মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন নতুন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।
বৈঠকে বাণিজ্যমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ছাড়াও ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিসের সভাপতি অতুল কেসাব, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, আমেরিকান চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমদ প্রমূখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat