ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৬৭৯৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার ডোমার উপজেলায় আজ সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার ও বেগম রৌশন কানিজ, বোড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা প্রমুখ।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সোনালী ব্যাংক-এর ডোমার শাখার ব্যবস্থাপক পঙ্কজ কান্তি রায়।
এসময় জানানো হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকুিরজীবিদের জন্য প্রগতি স্কিম, স্ব-কর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা স্কিম এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য সমতা স্কিমসহ মোট চারটি সর্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এ স্কিমে সর্বনি¤œ দশবছর এবং সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত মাসিক চাঁদা প্রদান করতে হবে। ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোন বাংলাদেশী নাগরিক এ স্কিমের আওতায় আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat