ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে।গত ২৮ দিনে সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ।
করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। যা একই সময়ে কমেছে ৪৮ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার খবরে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা তাস’র।সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।সংস্থাটি কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অষ্ট্রেলিয়ায় (১৪৮) এবং ফিলিপাইনে (১৩৬)জন।বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫মে পর্যন্ত বিশে^ স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল। সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat