ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৩
  • ৬৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো অঞ্চলে একটি এবং রাজধানীর অন্য একটি শহরে আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। বুধবার রাজধানী অঞ্চলে হামলার ষষ্ঠ রাতে শহরটির মেয়র এ কথা বলেছেন।
সের্গেই সোবিয়ানিন টেলিগ্রামে বলেছেন, ‘আজ রাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্কি জেলায় একটি ড্রোনকে গুলি করে। দ্বিতীয় ইউএভি শহরের একটি নির্মাণাধীন ভবনে আঘাত হানে।’
তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মস্কো এবং কিয়েভ সংঘর্ষের সময় নিয়মিত ড্রোন হামলার খবর দিয়েছে, রাশিয়ার ভূখন্ডে হামলা বেড়েছে।
আরআইএ নভোস্তি সংবাদ সংস্থা জানিয়েছে, মস্কো শহরের ব্যবসায়িক জেলায় একটি ‘বিস্ফোরণ’র শব্দ শোনা গেছে।
এতে বলা হয়েছে, ‘একটু পরে, একই এলাকার বিল্ডিং থেকে ধোঁয়া উঠছিল।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘তাস’ জানায়, বিজনেস ডিস্ট্রিক্টে নির্মাণাধীন একটি বিল্ডিং ‘সামান্য ক্ষতি’ হয়েছে।
মস্কোর ভনুকোভো, শেরেমেতিয়েভো এবং ডোমোদেডোভো বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat