ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৬৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ লাখের বেশি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। তফসিল ঘোষণার পরে এসব কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হবে বলে তিনি জানান।
আজ সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।
জাহাংগীর আলম বলেন, দ্বাদশ জাতীয় সংসদসহ অন্য নির্বাচনের প্রশিক্ষণসূচি অনুমোদন হয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তার প্যানেল প্রস্তুতের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে। প্রশিক্ষণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে।
তিনি জানান, নির্বাচন কমিশন যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্ত করে স্মার্ট এনআইডি দিতে চায়।
সচিব বলেন, বাংলাদেশী প্রবাসী নাগরিকদের এনআইডি করার যে পাইলট প্রকল্প সংযুক্ত আরব আমিরাতে চলছে, তার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুটি দেশ যুক্তরাজ্য ও সৌদি আরবে কাজ শুরুর অনুরোধ জানিয়েছে। কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।
ভোটের আগে যুক্তরাজ্য ও সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের হাতে এনআইডি সেবা দেয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা এটা শুরু করেছি। কবে তারা এ সেবা পাবে তা দুই দেশে টিম না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আশা করি, আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগে করতে পারবো।’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, ১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় রূপান্তর করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আজ তা অনুমোদিত হয়েছে। ভেটিংয়ের পর সংসদে যাবে। সব আগের মতোই আছে।
তিনি বলেন, আপিল বিভাগের বিচারপতিরা যেসব সুযোগ-সুবিধা পাবেন সিইসি সেই সুবিধা পাবেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা যেসব সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা সেই সুবিধা পাবেন।
অপর এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘সংশোধনের ক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে। অনলাইনে মনোনয়নপত্র বাধ্যতামূলক হবে না, তবে আমরা উৎসাহিত করবো।’
তিনি বলেন, বৈঠকে আরেকটি বিষয় অনুমোদিত হয়েছে। মাঠপর্যায়ে যখন যে নির্বাচন হবে তখন যারা দায়িত্বে থাকবেন তারা আপ্যায়ন ভাতা পাবেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat