ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-২১
  • ৭৫৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৬ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ৩ জন মারা গেছেন। ডেঙ্গু আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ১৯৭ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮৭২ জন এবং ঢাকা মহানগরীর  বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩২৫ জন ভর্তি রয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭ হাজার ৬৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬০৭ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৪ হাজার ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ দুই হাজার ১৯১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে ৫২ হাজার ৮৬৩ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৪৮৫ জন মারা গেছেন।
অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৪ হাজার ২০ জন। এর মধ্যে ঢাকায় ৪৫ হাজার ৩৫৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৬৬২ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৪ জন। এর মধ্যে ঢাকায় ৭৯১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১২৯৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat