ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ১২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ আওয়ামী তথ্য-প্রযুক্তি ফোরাম নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।
রাজধানীর মতিঝিলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কাজি নেয়ামুল বশিরের সভাপতিত্বে বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক কাজি সালাহউদ্দিন (নওফেল), প্রেসিডিয়াম মেম্বার সিনিয়র সাংবাদিক তানভীর আলাদিন, সহকারি এটর্নি জেনারেল শরীফুজ্জামান সংগ্রাম ও গোলাম সরওয়ার মাসুক, যুগ্ম-সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান বাবু, শরিফ রহমান, সৈয়দা রাণী ও সাকিনা আক্তার সাকিনা প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালন করেন- দফতর সম্পাদক মো. শাহজাহান আকন্দ।
সভায় সংগঠনের অন্যান্য প্রেসিডিয়াম মেম্বার, সম্পাদক মন্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ ও ইউনিট কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 
বক্তারা বলেন- দেশী-বিদেশী ষড়যন্ত্রের কারণে আমরা সপরিবারে জাতির পিতাকে হারিয়েছিলাম। এখন দেশটাকে যখন উন্নয়নের রোল মডেল হিসেবে আলোর পথে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আবার দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা কুটচাল দিচ্ছে। তাই আমাদেরকে সতর্ক ও সজাগ দৃষ্টি রেখে ষড়যন্ত্রের জাল ছিঁড়ে আগামী নির্বাচনে নিরংকুশ ম্যান্ডেট পেতে কাজ করতে হবে।
পরে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারের সদস্যসহ সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও দেশী-বিদেশী ষড়যন্ত্রকে পায়ে মাড়িয়ে জননেত্রী শেখ হাসিনা যেনো দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তর করতে পারেন তাই তাঁর সুস্থতা ও নিরাপত্তার জন্যে দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat