ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৬১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুই বাংলার  জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া হঠাৎ করেই হাসপাতালে ভর্তি। রোববার রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত ফারিয়া চোখে ব্যান্ডেজ বাঁধা একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে নায়িকা ক্যাপশন জুড়েছেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজধানী বনানীর একটি হাসপাতালে বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে নুসরাত ফারিয়ার। ফারিয়ার মা জানিয়েছেন, ‘চোখের সমস্যার কারণে কিছুদিন ধরে ও কাজ বন্ধ রেখেছে। যদিও চোখের এই সমস্যা খুব জটিল কিছু নয়। তারপরও চোখ একটা সংবেদনশীল জায়গা। এ কারণে দ্রুতই অস্ত্রোপচার করানো হয়েছে। ঘণ্টা দেড়েকের অস্ত্রোপচার সফল হয়েছে। সে পুরোপুরি সুস্থ আছে এখন।’
চিকিৎসকের বরাত দিয়ে ফারিয়ার পরিবার থেকে জানানো হয়েছে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক লাগবে। এরপর শুটিংয়ে ফিরবেন ফারিয়াযৌথ প্রযোজনার পাশাপাশি টালিগঞ্জের একাধিক সিনেমায় কাজ করেছেন ঢালিউডের এই সুন্দরী অভিনেত্রী। সুড়ঙ্গ-তে আইটেম গার্ল হিসাবে দেখা মিলেছে তার। ওটিটির ‘পাতালঘর’ সিরিজে নুসরাতের অভিনয় নজর কেড়েছে। চলতি বছর টালিগঞ্জে ‘বিবাহ অভিযান ২’-তে দেখা মিলেছে নুসরাতের। এছাড়া রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয়’ সিরিজে ‘খেলা হবে… মেনকা’ আইটেম গানেও মাতিয়েছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat