ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৫
  • ৩৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকীতে শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘাতকের নির্মম বুলেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যগণ শাহাদাত বরণ করেন।
আজ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠাণসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলনের মধ্যদিয়ে শরীয়তপুরে জাতীয় শোক দিবস পালন কার্যক্রম শুরু হয়। এর পর সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় সম্মুখস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে ও সকাল সাড়ে ৯টায় চৌরঙ্গীস্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, পুলিশ সুপার মো. মাহবুবুল আলম ও জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। পরে পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সিভিল সার্জন ডা. আব্দুল হাদী মোহাম্মদ শাহ পরানসহ জেলার সব সরকারি দপ্তর প্রধানগণ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও জেলার পাঁচ উপজেলায়ও জাতীয় শোক দিবস উপলক্ষে একই সময়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচি পালন করা হয়।  
এছাড়াও যে সকল কর্মসূচি পালন করা হচ্ছে- সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোক দিবসের আলোচনা সভা, বেলা সোয়া ১২টায় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলা সদরের কেন্দ্রীয় মসজিদসহ সকল মসজিদ, কেন্দ্রীয় মন্দিরসহ সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সরকারি হাসপাতাল, শিশু পরিবার এবং জেলা কারাগারে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এদিকে ইসলামিক ফাউন্ডেশন শরীয়তপুরের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, আলোচনা ও দোয়া মাহফিল এবং জেলার ৪৬টি মসজিদ মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করা হয়। মাগরিবের নামাজের পর জেলা ও উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু’র উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শেনের ও আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat