ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ৫১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জিম্মা ব্র্যাড পিট নয় অ্যাঞ্জেলিনা জোলিই পাচ্ছে বলে মনে করা হচ্ছে। এনিয়ে তাদের মধ্যে সাত বছরের আইনি লড়াই চলছে।তবে শিলোহ (১৭), নক্স (১৪) ও ভিভিয়েন (১৪) এর জিম্মা হারানো নিয়ে তেমন আফসোস নেই হলিউড অভিনেতার, এমনটাই শোনা যাচ্ছে। কারণ তিনি তার প্রিয় আঙ্গুর বাগান শ্যাতু মিরাভেল ফিরে পাচ্ছেন।
‘টাচ উইকলি’র প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাড পিট তার বন্ধুদের এসব বলে বেড়াচ্ছেন।দুজনের কাছের এক সূত্র জানিয়েছে যে তাদের ডিভোর্স চূড়ান্ত হয়ে যাবে আঙ্গুর বাগান এবং সন্তানদের কাস্টডি নিয়ে মীমাংসায় আসলে।
প্রতিবেদনে বলা হয়, জোলি অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের প্রাইমারি কাস্টডি থাকতে চান। তবে সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার থাকবে পিটের।
শ্যাতু মিরাভেলের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্র্যাড পিটের হাতে। এজন্য জোলিকে ২৫০ মিলিয়ন ডলার দিতে হবে ব্র্যাড পিটকে। জোলি জানিয়ে দিয়েছেন আঙ্গুর বাগানে তার কোনো আগ্রহ নেই।
এর আগে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে শ্যাতু মিরাভেলের যৌথ সম্পত্তি বিক্রির অভিযোগে মামলা করেন ব্র্যাড পিট। তার অভিযোগ, তাদের দুজনের যৌথ সম্পত্তি তার সঙ্গে পরামর্শ ছাড়াই রাশিয়ান বিলিয়নিয়ার শেফলারের কাছে বিক্রি করেছেন জোলি।
সন্তানদের হেফাজত চুক্তি নিয়েও চলছিল আইনি লড়াই। অবশেষে দুজনে বিরোধ চালিয়ে যাওয়ার পরিবর্তে মধ্যস্থতা করার ব্যাপারে সম্মত হয়েছেন।
জোলি ও পিট হলিউডের সবচেয়ে প্রভাবশালী তারকা দম্পতি ছিলেন। এই জুটি ব্রাঞ্জেলিনা নামেও পরিচিত। ২০০৬ সালের জানুয়ারি মাসে তাদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন এই জুটি। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো, নক্স ও ভিভিয়েনকে সন্তান হিসেবে দত্তক নেন। এপ্রিল ২০১২ সালে দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শেষ পর্যন্ত ২০১৬ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat