ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে রুখে দেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি নানান কর্মকান্ড করছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অগ্নিসন্ত্রাস করছে তারা (বিএনপি)। 
আজ রোববার বুড়িমারী স্থলবন্দরে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বিএনপি নেতারা বিভিন্ন বক্তব্যে আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছে। তাদের বক্তব্যে আমরা কখনোই ভীত নয়। প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের জনগণ রয়েছে, তাই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তিনি বলেন, দেশ পরিচালনায় ও শাসনে সবক্ষেত্রে উন্নয়ন হয়েছে। ১৭ কোটি জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শান্তিতে আছে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জিল্লুর রহমান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ, বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার বিল্লাল হোসেন, বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস, সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ, ব্যবসায়ী হুমায়ুন কবির, রেজাউল করিম রেজোয়ান, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ, পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর হাসান কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat