ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৩২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবসরে যাওয়া বেন স্টোকসকে ওয়ানডে ক্রিকেটে ফেরাতে চায়  ইংল্যান্ড। এমন ইঙ্গিত দিয়ে  দলের প্রধান কোচ ম্যাথু মট  জানিয়েছেন ভেঙ্গে আগামী ওয়ানডে বিশ^কাপে অলরাউন্ডার বেন স্টোকসেকে খেলার জন্য অনুরোধ করবেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে স্টোকসকে বিশ^কাপ দলে পেতে আগ্রহী বলেও জানান তিনি।
২০২২ সালের জুলাইয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন স্টোকস। এরপর টেস্ট ও টি-টোয়েন্টিতে মনোযোগি হন তিনি। স্টোকস জানিয়েছিলেন, একত্রে তিন ফরম্যাটে খেলতে অস্বস্তিবোধ করছেন। কিন্তু স্টোকস একজন বড় ম্যাচের খেলোয়াড়। গত ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই প্রমান দিয়েছেন তিনি। এজন্য ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপে স্টোকসকে দলে চায় ইংল্যান্ড।
বৃটিশ  সংবাদ মাধ্যম ডেইলি মেইলকে কোচ মট জানান, স্টোকসের সাথে আলোচনা করবেন অধিনায়ক বাটলার। স্টোকস বোলিং না করলেও, বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই তাকে দলে চান।
মট বলেন, ‘সম্ভবত এই যোগাগের নেতৃত্ব দেবেন  বাটলার। কিন্তু বেনের সাথে আমাদের সবারই  সরাসরি কথা হয়। আমরা দেখবো সে আগ্রহী কিনা। সে কি করবে এ ব্যাপারে এখনও স্পষ্ট কোন ধারনা আমাদের নেই। আমরা এখনও আশাবাদি। আমি সবসময় বলেছি, তার বোলিং আমাদের জন্য বোনাস। তবে শুধুমাত্র ব্যাট হাতে কিংবা মাঠে সে কি করতে পারে সেটা লক্ষ্য করুন।’
গেল মাসে শেষ হওয়া অ্যাশেজ সিরিজে স্টোকসকে পর্যবেক্ষণে রেখেছিলেন মট। দলে তার থাকাটাই অনেক বড় কিছু বলে মনে করেন তিনি। মট বলেন, ‘পুরো অ্যাশেজ সিরিজে আমরা তাকে দেখেছি। তার উপস্থিতি দলের জন্য অসাধারণ। অনেক বছর ধরে ওয়ানডে ক্রিকেটে পারফর্ম করে আসছে। এজন্য আমি বলবো অমূল্য এক যোদ্ধা সে।’
ইংল্যান্ডের হয়ে ১০৫ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরিতে ২৯২৪ রান করেছেন স্টোকস। বল হাতে ৭৪টি উইকেট নেন তিনি। অ্যাশেজে ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন স্টোকস। পাঁচ টেস্টে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪০৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ২-২এ ড্রর পেছনে বড় অবদান ছিলো স্টোকসের।
আগামী ১৫ আগস্ট বিশ^কাপের দল ঘোষনা করতে পারে ইংল্যান্ড। গত কয়েক বছর ধরে ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্স করে আসছে তারা। আগামী বিশ^কাপ জয়ের অন্যতম দাবীদার বর্তমান চ্যাম্পিয়নরা। সূচি অনুযায়ী, ৫ অক্টোবর বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে ইংল্যান্ড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat