ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা সরকারি কলেজে চালু হতে যাচ্ছে শেখ হাসিনা ছাত্রীনিবাস (ছাত্রী হোস্টেল)। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রথমবারের মত মেয়েদের আবাসিক হল চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সাধারণ ছাত্রীরা। কলেজটিতে ৮ হাজারের উপরে শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩ হাজারই ছাত্রী। কিন্তু বিগত দিনে এখানে মেয়েদের থাকার কোন হোস্টেল ছিলোনা। তাই এটি চালু হলে ছাত্রীদের আবাসন সমস্যার স্থায়ী সমাধান হবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর  জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এ মহিলা হোস্টেলটি চালু হতে যাচ্ছে। হলটিতে প্রাথমিকভাবে ১’শ ৩২টি ছাত্রী সিট রয়েছে। এতে করে জেলার দূর দূরান্ত থেকে মেয়েদের আর কষ্ট করে আসতে হবেনা। এখানে থেকেই তারা লেখাপড়া করতে পারবে। ইতোমধ্যে হোস্টেলে থাকতে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন ফরম সংগ্রহ করছে।
কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলে ইলাহী মনে করেন, দূর থেকে আসা ছাত্রীদের অনেকেরই শহরে আত্বীয় -স্বজন নেই। সেসব ছাত্রীদের বিভিন্ন বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এতে করে তাদের নিরাপত্তায় বিঘ্ন ঘটে। তাই হোস্টেল চালু হলে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে। এছাড়া ছাত্রীনিবাসটি যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে করা হচ্ছে তাই এর বাড়তি গুরুত্ব বহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat