ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ১৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সবদিক দিয়েই উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। 
তিনি বলেন, সড়ক ও রেলপথের উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি, গড় আয়ু ও শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ বর্তমানে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের বিশেষ  উদ্যোগের ফলে গ্রাম এখন শহরে পরিণত হয়েছে। 
আজ জেলার জুড়ী উপজেলার হাজী সোনা মিয়া-আপ্তারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক  দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে স্মার্ট নাগরিকের প্রয়োজন। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হতে হবে। জেলার  বড়লেখা ও জুড়ী সহ সারাদেশে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে প্রকৃত শিক্ষা গ্রহণ করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আরেফিন খান, উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
পরে পরিবেশমন্ত্রী এদিন জুড়ী উপজেলার জীবন জ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat