ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলার টঙ্গীতে ডাকাতির  আজ প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর চার টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকরা হচ্ছে-বরিশালের গৌরনদী থানার ইসমাইল মোল্লার ছেলে, মো. হাসান মোল্লা (৩২), নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া গ্রামের ইমারত হোসেনের ছেলে, মিজানুর রহমান সিয়াম (১৯), ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঘরপাড়া এলাকার মৃত: সিদ্দিকের  ছেলে, মো. রিগান (১৯), টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির আব্দুল ওরফে মুজিবের ছেলে আশরাফুল ইসলাম (২০) ও শেরপুরের খরপাড়া গ্রামের মৃত: আ. হামিদের ছেলে মো. জনি (২৫)। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এর আগেও চুরি, ছিনতইসহ বিভিন্ন ধরনের অপকর্মের কথা স্বীকার করে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম  জানান, ‘গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্তাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম টঙ্গী অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat