ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৩৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম থেকে এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ২ হাজার ৪৬৮ শিক্ষার্থী। আগামী ১৭ আগস্ট থেকে শুরু পরীক্ষায় চট্টগ্রামের ১১৩টি কেন্দ্রে ২৭৯টি কলেজের এসব শিক্ষার্থীরা অংশ নেবে।
এবার এইচএসসিতে শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দুটিই বেড়েছে। গত বছর ২৬৭টি কলেজের ৯৩ হাজার ৮৮৯ শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল। এবার গতবারের চেয়ে ১২টি কলেজ বেড়েছে, পরীক্ষার্থী বেড়েছে ৮ হাজার ৫৭৯ জন।  
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র অংশ নিচ্ছে ৪৭ হাজার ৫৩২ জন এবং ছাত্রী ৫৪ হাজার ৯২৯ জন। গতবারের তুলনায় এবার তিন বিভাগেই পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এ বছর বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছে ২০ হাজার ৭৪৫ জন। মানবিক থেকে ৪৬ হাজার ৭৪৬ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৪ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন। গত বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় বসেছিল ১৮ হাজার ৬৭৫ জন, মানবিক থেকে ৪১ হাজার ৯৮৮ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছিল ৩৩ হাজার ২১৯ জন এবং গাহর্স্থ্য বিভাগে ৭ জন।
বোর্ডের হিসাবে নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৭২ হাজার ৬২০ জন। এদের মধ্যে ছাত্র ৩৩ হাজার ৬৭২ জন, ছাত্রী ৩৮ হাজার ৯৪৮ জন। কক্সবাজার জেলায় মোট পরীক্ষার্থী ১৩ হাজার ৩২১ জন। এদের মধ্যে ছাত্র ৫ হাজার ৭৭৩ জন ও ছাত্রী ৭ হাজার ৫৪৮ জন। রাঙামাটিতে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৫৪০ জন। এদের মধ্যে ছাত্র ২ হাজার ৬৩২ জন ও ছাত্রী ২ হাজার ৯০৮ জন। খাগড়াছড়িতে মোট পরীক্ষার্থী ৭ হাজার ১০৮ জন। এদের মধ্যে ছাত্র ৩ হাজার ৪৮৯ জন ও ছাত্রী ৩ হাজার ৬১৯ জন। এ ছাড়া বান্দরবানে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৮৭৯ জন। এদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৬ জন ও ছাত্রী ১ হাজার ৯১৩ জন।
এদিকে, এ বছর এইচএসসিতে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়েই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময়ে এসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে অন্য সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, এইচএসসি পরীক্ষা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বছর সুষ্ঠুভাবে পরীক্ষার কাজ তদারকের জন্য ৫২টি সাধারণ পরিদর্শক দল ও ১০টি বিশেষ পরিদর্শক দল গঠন করা হয়েছে। পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat