ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  গোপালগঞ্জ জেলা শিশু একাডেমিতে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত  কবিতা, ছড়া পাঠ ও মিলা-দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট জেলা শিশু একাডেমির  কার্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত কবিতা, ছড়া ও স্বরচিত কবিতা পাঠ করবে শিশুরা। এছাড়া  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিষয়ক বক্তৃতা, জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের  কালরাতে শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হবে।
গোপালগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শরিফুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার আমরা শিশুদের কুইজ, বক্তৃতা ও হাম/না’ত প্রতিযোগিতা সম্পন্ন করেছি। এ প্রতিযোগিতায়  গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে আগামী ১৫ আগস্ট জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম পুরস্কার বিতরণ করবেন।
ওই কর্মকর্তা আরো বলেন গোপালগঞ্জ  শিশু একাডেমি কার্যালয়ে কবিতা, ছড়া ও স্বরচিত কবিতা পাঠ,  বঙ্গবন্ধু  বিষয়ক বক্তৃতা,  আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৫ আগস্টর অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat