ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মৎস্য সম্পদ রক্ষায় ও পরিমান বাড়াতে সরকারের দেয়া নিষেধাজ্ঞার সুফল পাচ্ছেন জেলে, মৎস্যজীবী, ব্যবসায়ীসহ সকলে। গত জুলাই মাসে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা মাছ শিকার শুরু করেছেন। সাগর নদীতে জেলেদের জালে অন্যান্য মাছসহ রূপালী ইলিশ ধরা পড়ছে। অন্যান্য মৌসুমের তুলনায় এ বছর ইলিশের সাইজও তুলনামূলক বড়। বড় আকৃতির ইলিশ ধরা পড়ায় ভালো দাম পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার রাতে বরগুনার পায়রা নদীর একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ৯ হাজার টাকায়। মাছটির ওজন ছিল ২ কেজি ২শ ২৫ গ্রাম। মঙ্গলবার বিকেলে পায়রা নদীর আমতলী লোছা নামক এলাকার জেলে জাহিদের জালে মাছটি ধরা পড়ে। এটি এ মৌসুমের সেরা বড় ইলিশ বলে দাবি করেন স্থানীয় আড়তদার মো. রাসেল মিয়া। তিনি জানান, এ বছর ইলিশের ভরা মৌসুমে এত বড় ইলিশ আর বাজারে আসেনি। মাছটি একনজর দেখার জন্য সবাই ভিড় জমিয়েছিলো।
আমতলীর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলেরা ইলিশের অবরোধ সঠিকভাবে পালন করায় নদী-সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য অনেক সুখবর।
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, ‘আমরা কষ্ট করে নিষেধাজ্ঞা পালন করে এখন সুফল ভোগ করছি সবাই মিলে।
বরগুনা জেলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, ভরা মৌসুমে আরও বেশি বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat