ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৭
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলার তিনটি উপজেলায় হস্তান্তরের জন্যে আরো ৫৬৭টি বাড়ি প্রস্তুত হয়েছে।
আগামী ৯ আগস্ট উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ শেষ হয়েছে।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম, রেভিনিউ ডেপুটি কালেক্টর শামিমা আক্তার জাহান এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় জানানো হয়, ইতোপূর্বে চারটি পর্যায়ে ৫ হাজার ৫২টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়েছে। জেলার তিনটি উপজেলায় ৫৬৭টি বাড়ির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। এরমধ্যে নাটোর সদর উপজেলায় ১০০টি, নলডাঙ্গা উপজেলায় ১০৮টি এবং সিংড়া উপজেলায় ৩৫৯টি। এরআগে জেলার বাগাতিপাড়া উপজেলা ২০২২ সালের ১৮ জুলাই এবং গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলা গত ২৭ ফেব্রয়ারি ভূমিহীনমুক্ত ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat