ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৫
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউক্রেন কার্চ প্রণালীতে রাশিয়ার একটি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। এতে রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগ স্থাপনাকারি সেতুতে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কৌশলগত দিক থেকে সেতুটি অনেক গুরুত্বপূর্ণ। শনিবার রাশিয়ার গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মেরিটাইম রেসকিউ সেন্টারের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ‘তাস’ জানায়, হামলায় ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌছেছে।
তাস জানায়, জাহাজটি থেকে কোন তেল পড়ে যায়নি। জাহাজটিতে ১১ জন মানুষ ছিল।
মস্কো টাইম জাহাজটিকে রাসায়নিক ট্যাঙ্কার এসআইজি বলে চিহ্নিত করেছে। আর জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থনকারি রাশিয়ার বাহিনীকে জেট জ্বালানি সরবরাহ করার জন্য মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার নিযুক্ত কর্মকর্তা ভøাদিমির রোগভ জানান, এ ড্রোন হামলায় জাহাজের কাঁচ ভেঙ্গে বেশ কয়েকজন ক্রু আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat