ব্রেকিং নিউজ :
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ২৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে আরও ১ হাজার ৭৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৩ জন মারা গেছেন। আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৪৭৩ জন। তাদের মধ্যে ৩৩ হাজার ৪৫৪ জন ঢাকার।
গত বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat