ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৩৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়। ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগ এই সমাবেশের আয়োজন করে।
ঢাকা দক্ষিণ কৃষক লীগের আহ্বায়ক আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কৃষক লীগের সভাপতি সমির চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন।  
সমাবেশে ফরিদুন্নাহার লাইলী বলেন, বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে। তারা ২০১৩-১৪ সালের মতো দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যায়। শনিবার সেই ধরণের ঘটনাই ঘটিয়েছে। তারা পুলিশের ওপর হামলা করেছে, বাসে আগুন দিয়েছে। তিনি বলেন, তাদের এসব সন্ত্রাস নৈরাজ্য রাজপথে রুখে দিতে হবে। আওয়ামী লীগ, কৃষক লীগসহ সব সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে মাঠে থাকতে হবে।
শামসুন্নাহার চাপা বলেন, বিএনপি-জামায়াত আবার সহিংস হয়ে উঠেছে। সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করছে। এসব নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে তা রাজপথে প্রতিহত করতে হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুলিস্তান, নুর হোসেন স্কয়ার, সচিবালয়ের সামনের সড়কসহ আশপাশের সড়কগুলো প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat