ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে  নড়িয়া উপজেলার রাজনগর আদর্শ উচ্চবিদ্যালয়ে ৫০০শ‘ ফলদ, ওষুধি ও বনজ গাছের চারা লাগানো হয়েছে।
আজ রোববার সকাল ১০ টায় বিদ্যালয়কে সবুজে সাজাতে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নড়িয়ার উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ পারভেজের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নড়িয়া ,মোঃ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নড়িয়া মোঃ ফজলুল হক, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর, রাজনগর আদর্শ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অলিউজ্জামান মীর মালতী, প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেন সবুজ প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষকসহ শতাধিক শিক্ষার্থী গাছের চারা রোপণ করেন।
এ কর্মসূচির আওতায় সম্পদ মন্ত্রণালয় এবছর দেশব্যাপী ১০ লক্ষ ৩৫ হাজার বৃক্ষরোপণ করবে। তারই অংশ হিসেবে শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, আশ্রয়ণ প্রকল্পে, খালের পাড়ে ও গাছশুন্য এলাকায় সাত হাজার গাছের চারা লাগানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat