ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৭
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ১ হাজার ৪৫৩ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬৯৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩৮ জনের।  সংক্রমণ কমেছে দশমিক ৫৯ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ। আজ কমে হয়েছে ৪ দশমিক ৮৯ শতাংশ।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৭ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat