ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় আজ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ২০ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। এর আগে  উপজেলা পরিষদ চত্ববর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো: রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: রাসেল আহমেদ, উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: জামাল হোসেন।
এসময় সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন, আমরা পৃথিবীর ৫২টি দেশে মাছ রপ্তানী করে থাকি। গত অর্থবছরে এ খাতে আমরা আয় করেছি ৪ হাজার ৭৯০ কোটি টাকা। এটি আমাদের অনেক বড় একটি অর্জন। আজকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য সম্পদে স্বয়ংসম্পূর্ণ। সরকার জেলেদের চালসহ বিভিন্ন সহয়তা করে আসছেন। 
সভা শেষে প্রধান অতিথি তিনজন সফল মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat