ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৬
  • ২৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইয়েমেনে বছরের পর বছর ধরে চলা যুদ্ধে অবিস্ফোরিত একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে আটজন নিহত হয়েছে। এদের অধিকাংশ একই পরিবারের সদস্য। এদিকে দেশটিতে পৃথক দুটি বোমা হামলায় সাত সৈন্য নিহত হয়েছে। বুধবার সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক নিরাপত্তা কর্মকর্তা এএফপি’কে বলেন, যুদ্ধের সময় বাড়ির ভিতরে ফেলে যাওয়া একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার সময় সেটির বিস্ফোরণে আটজনের প্রাণহাণি ঘটে। এ বিস্ফোরণে স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ সন্তান নিহত হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির ভিতরে থাকা আরেক ব্যক্তি প্রাণ হারায়।
অপর এক নিরাপত্তা কর্মকর্তা এ বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব এলাকায় মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটে।
ইরানপন্থী হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেওয়ায় ২০১৪ সালে ইয়েমন সংঘাত শুরু হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পরের বছর দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া সরকারের পক্ষে হস্তক্ষেপ করে।
ইয়েমেনে প্রত্যক্ষ বা পরোক্ষ যুদ্ধে (খাদ্য ঘাটতি) লাখো মানুষ প্রাণ হারিয়েছে। দেশটিতে খাদ্য ঘাটতির অভাবে সেখানে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
এদিকে সরকারি বাহিনীর এক কর্মকর্তা জানান, মঙ্গলবার সন্ধ্যায় একটি পৃথক ঘটনায় প্রধান সড়কে হুতি বিদ্রোহীদের পেতে রাখা দুটি বোমা বিস্ফোরণে চার ইয়েমেনি সৈন্য নিহত হয়েছে। তাইজের কাছের একটি যুদ্ধ ফ্রন্ট থেকে ফেরার সময় এ দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এক সামরিক কর্মকর্তা জানান, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ানে মঙ্গলবার সন্ধ্যায় অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়। হামলাকারীরা আল-কায়েদার সদস্য বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat