ব্রেকিং নিউজ :
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী সিংড়ায় জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি সিরাজগঞ্জে অনুদানের চেক বিতরণ মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক সুবিধা পেল বাংলাদেশ গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি বিশাল ভূমিধসের ফলে মৃতের সংখ্যা রবিবার ২৭ জনে পৌঁছেছে, অন্তত ৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল প্রবল বৃষ্টিতে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
বৃষ্টির কারণে বৃহস্পতিবার রায়গড় জেলার একটি গ্রামে ভূমিধসের সূত্রপাত হয়, মুম্বাই থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে একটি পাহাড়ী ও বনভূমিতে এ ভূমিধসের ঘটনা ঘটে।
জরুরি দলগুলো মাটি ও ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলো উদ্ধারে খনন কাজ চালিয়ে যাচ্ছে।রায়গড়ের কর্মকর্তা যোগেশ মাসে রবিবার এএফপিকে বলেছেন, ‘আমরা এখনও পর্যন্ত ২৭টি মৃতদেহ গণনা করেছি এবং প্রায় ৫০ থেকে ৬০ জন এখনও নিখোঁজ রয়েছে, তবে ঘটনাস্থলে উদ্ধার কাজের জন্য একাধিক চ্যালেঞ্জ রয়েছে।’মাসে বলেন, দুর্গম গ্রামটি নিকটতম রাস্তা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ছিল।তিনি বলেন, ‘কোন ভারী যন্ত্রপাতি এই সাইটে পৌঁছাতে পারে না, আমাদের কাছে কেবল ছোট মেশিন রয়েছে এবং বেশিরভাগ কাজ ম্যানুয়ালি করতে হয়।‘এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত পুরো অপারেশনটিকে আরও চ্যালেঞ্জিং করে তুলছে’।শীর্ষ জেলা কর্মকর্তা বলেছেন, চলমান উদ্ধারের চতুর্থ দিনে জীবিতদের খুঁজে পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী নন।স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বেশ কয়েকটি পরিবার সম্পূণরুপে নিশ্চিহ্ন হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat